আ.লীগ নেতার  প্রকাশ্যে বালু উত্তোলন

আ.লীগ নেতার  প্রকাশ্যে বালু উত্তোলন
আ.লীগ নেতার  প্রকাশ্যে বালু উত্তোলন

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া ও হাওয়ালিয়া ব্রীজের নিকট থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার আসামী ও আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমানের বিরুদ্ধে। 

গত শনিবার মাধবপুর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দিয়েছেন। 

এতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে হালুয়াপাড়া ও হাওয়ালিয়া ব্রীজের নিকট থেকে ফসলী জমি এবং সরকারি খাস জায়গা থেকে মাটি ও বালু উত্তোলন করছেন। প্রতিদিন রাতে ২০ থেকে ২৫ গাড়ি মাটি তিনি সরবরাহ করে থাকেন। 

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলার জড়িত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। তারপরও প্রকাশ্যে বেআইনীভাবে তার মাটি ও বালু লুটের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন অভিযোগ পেয়ে সরকারি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।